বিশ্বব্যাপী প্রযুক্তি খাতে নিয়োগ কমে যাওয়ার প্রবণতা দেখা গেলেও আয়ারল্যান্ডে Artificial Intelligence (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তা সংশ্লিষ্ট দক্ষতার চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। প্রযুক্তিভিত্তিক বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানি কর্মীসংখ্যা পুনর্গঠন করলেও AI, cybersecurity, cloud computing এবং data infrastructure খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।
বিশেষ করে Dublin, Cork এবং Galway কে কেন্দ্র করে প্রযুক্তি শিল্পে AI দক্ষ জনবলের চাহিদা এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি স্থানীয় startup কোম্পানিগুলোও AI ভিত্তিক সেবা ও automation প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াচ্ছে।
সাম্প্রতিক বছরগুলোতে Meta, Google, Amazon, Microsoft এবং অন্যান্য বড় প্রযুক্তি প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাইয়ের ঘটনা বিশ্বব্যাপী আলোচিত হয়েছে। আয়ারল্যান্ডেও এর প্রভাব পড়েছে। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এটি পুরো প্রযুক্তি খাতের পতনের ইঙ্গিত নয়; বরং দক্ষতার ধরনে পরিবর্তনের একটি বড় রূপান্তর।
আগে যেখানে সাধারণ software support বা traditional IT support খাতে বেশি নিয়োগ হতো, এখন সেখানে AI integration, machine learning, automation এবং intelligent systems পরিচালনায় দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখন দ্রুত automation এবং data-driven decision making এর দিকে ঝুঁকছে। ব্যাংকিং, স্বাস্থ্যসেবা, শিক্ষা, গণপরিবহন, customer service এমনকি সংবাদমাধ্যমেও AI প্রযুক্তির ব্যবহার বাড়ছে। ফলে AI tools পরিচালনা, AI model training, prompt engineering, data analytics এবং cybersecurity সংশ্লিষ্ট দক্ষতা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক বছরের মধ্যে আয়ারল্যান্ডের চাকরির বাজারে AI literacy একটি বড় যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ শুধু প্রযুক্তি খাত নয়, অন্যান্য পেশাতেও AI সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন হতে পারে।
ইউরোপে প্রযুক্তি বিনিয়োগের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আয়ারল্যান্ডের অবস্থান দীর্ঘদিন ধরেই শক্তিশালী। ডাবলিনে বিশ্বের বহু বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ইউরোপীয় সদর দপ্তর রয়েছে। পাশাপাশি কর্ক এবং গলওয়েতেও প্রযুক্তি ও গবেষণাভিত্তিক শিল্প সম্প্রসারণ হচ্ছে।
বিশ্লেষকদের মতে, AI গবেষণা, cloud infrastructure এবং digital innovation খাতে বিনিয়োগ বাড়ার ফলে ভবিষ্যতে আয়ারল্যান্ডে আরও বিশেষায়িত প্রযুক্তি কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।
বাংলাদেশী তরুণদের জন্য নতুন সম্ভাবনাঃআয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশী শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে যারা software development, web application, cloud systems, networking বা programming নিয়ে কাজ করছেন, তাঁদের জন্য AI দক্ষতা অর্জন ভবিষ্যতের ক্যারিয়ারে বড় সুবিধা এনে দিতে পারে।
অনেক প্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠান ইতোমধ্যে AI, Python programming, machine learning এবং cybersecurity বিষয়ক কোর্স চালু করেছে। অনলাইনভিত্তিক আন্তর্জাতিক certification প্রোগ্রামেও আগ্রহ বাড়ছে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, আগামী দিনে শুধু degree নয়, বাস্তব দক্ষতা এবং adaptability ই সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। AI tools ব্যবহারে দক্ষতা, problem solving capability এবং দ্রুত নতুন প্রযুক্তি শেখার মানসিকতা চাকরির বাজারে বড় পার্থক্য গড়ে দিতে পারে।
বিশ্ব প্রযুক্তি খাত দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। প্রচলিত কিছু চাকরি কমে গেলেও AI ও intelligent technology ভিত্তিক নতুন সুযোগ তৈরি হচ্ছে, আর সেই পরিবর্তনের কেন্দ্রগুলোর অন্যতম হয়ে উঠছে আয়ারল্যান্ড।