বাংলাদেশ স্পোর্টস এসোসিয়েশন অফ আয়ারল্যান্ড (BSAI) এর ২০২৬ সালের সাধারণ সভা সংগঠনের সাধারণ সম্পাদক বিএম জস উদ্দিন তমালের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।






পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়, যা পরিচালনা করেন জনাব জয়নাল। তেলাওয়াত শেষে BSAI এর সভাপতি জনাব চুন্নু মাতবর উপস্থিত নির্বাহী কমিটির সদস্যদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
এরপর একটি পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে নির্বাহী কমিটির সদস্যরা নিজেদের পরিচয় তুলে ধরেন এবং সংগঠনের উন্নয়ন, সম্প্রসারণ ও ভবিষ্যৎ কার্যক্রমে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় BSAI এর কার্যক্রম, সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। নির্বাহী কমিটির সদস্যদের মূল্যবান মতামত ও সুপারিশের ভিত্তিতে ২০২৬ সালের বিভিন্ন ক্রীড়া, সামাজিক ও কমিউনিটি কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে একটি কৌশলগত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।
সভার অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন ছিল কাউন্টি কিলডারের Naas শহরে BSAI এর নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন। সংগঠনের মতে, নতুন এই কার্যালয় কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির জন্য আরও কার্যকর ও সমন্বিত সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ABAI এর সভাপতি জনাব মোহাম্মদ মোস্তফা। তিনি নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমের সফলতা কামনা করেন।
সভা শেষে সভাপতি জনাব চুন্নু মাতবর সমাপনী বক্তব্য প্রদান করেন এবং আনুষ্ঠানিকভাবে সভার সমাপ্তি ঘোষণা করেন।
বিএসএআই ইভেন্ট ক্যালেন্ডার ও নির্বাহী কমিটির সিদ্ধান্তসমূহ – ২০২৬
সাধারণ সভায় BSAI এর নির্বাহী কমিটি ২০২৬ সালের জন্য একটি প্রস্তাবিত ইভেন্ট ক্যালেন্ডার অনুমোদন করে। পাশাপাশি সংগঠনের কার্যক্রম, সুশাসন এবং দীর্ঘমেয়াদী উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক ও প্রশাসনিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
২০২৬ সালের পরিকল্পিত অনুষ্ঠানসমূহঃ
- বিএসএআই ক্রিকেট টুর্নামেন্ট
- বিএসএআই ফুটবল টুর্নামেন্ট
- যুক্তরাজ্য ক্রিকেট সফর
- বিএসএআই সামার ক্যাম্প ও ফ্যামিলি ফান ডে
- প্রেসিডেন্টস কাপ ফুটবল টুর্নামেন্ট
- সম্ভাব্য পর্তুগাল ক্রিকেট সফর
- বিএসএআই ব্যাডমিন্টন টুর্নামেন্ট
নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তঃ
- সদস্যপদ (Membership) কর্মসূচী চালুর প্রাথমিক সিদ্ধান্ত
- নির্বাহী কমিটির সদস্যদের জন্য বার্ষিক ১০০ ইউরো চাঁদা অনুমোদন
- উপদেষ্টা কমিটি (Advisory Committee) গঠন
- উপদেষ্টা কমিটির সদস্যদের জন্য বার্ষিক ২০০ ইউরো চাঁদা নির্ধারণ
- দীর্ঘমেয়াদী স্পন্সরশিপ ও অর্থায়ন কৌশল প্রণয়নের উদ্যোগ
- নির্বাহী সদস্যদের উপস্থিতি ও অংশগ্রহণ সংক্রান্ত নীতিমালা অনুমোদন
BSAI এর ২০২৬ সালের কর্মপরিকল্পনা শুধু ক্রীড়া কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির মধ্যে ঐক্য, সম্প্রীতি, সামাজিক সম্পৃক্ততা এবং নেতৃত্ব বিকাশের একটি সুদূরপ্রসারী রূপরেখা হিসেবে বিবেচিত হতে পারে।সংবাদের সূত্রঃ
বাংলাদেশ স্পোর্টস এসোসিয়েশন অফ আয়ারল্যান্ড (BSAI)
সাধারণ সভার প্রতিবেদন – ২০২৬