আয়ারল্যান্ড

আয়ারল্যান্ডের Affordable House ও Mortgage: যোগ্যতা, আয়সীমা, County Council আবেদন, নিয়ম এবং বাংলাদেশীদের জন্য পূর্ণাঙ্গ গাইড

· · ৭৮০ বার পঠিত
আয়ারল্যান্ডের Affordable House ও Mortgage: যোগ্যতা, আয়সীমা, County Council আবেদন, নিয়ম এবং বাংলাদেশীদের জন্য পূর্ণাঙ্গ গাইড

আয়ারল্যান্ডে বাড়ির মূল্য এবং Mortgage ব্যয় বৃদ্ধির কারণে প্রথমবার বাড়ি কেনা এখন অনেক পরিবারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে সরকার Affordable Housing Scheme, Local Authority Affordable Purchase Scheme, First Home Scheme এবং Local Authority Home Loan এর মাধ্যমে মধ্যম আয়ের মানুষদের জন্য বাড়ি কেনার সুযোগ তৈরি করেছে। এই প্রকল্পগুলোর মূল লক্ষ্য হলো এমন পরিবারগুলোকে সহায়তা করা, যারা নিয়মিত আয় করলেও তাদের পক্ষে খোলা বাজারের দামে বাড়ি কেনা সম্ভব হচ্ছে না।

Affordable House কী?

Affordable House বলতে এমন নতুন বাড়িকে বোঝায়, যা স্থানীয় County Council বা সরকার বাজারমূল্যের চেয়ে কম দামে বিক্রি করে। তবে বাড়ির এই কম মূল্যের একটি অংশের বিপরীতে Council একটি Equity Share ধরে রাখে। এটি সরাসরি যৌথ মালিকানা নয়, বরং ভবিষ্যতে নির্দিষ্ট শর্তে এই অংশ ফেরত দেওয়ার ব্যবস্থা থাকে।

কারা আবেদন করতে পারবেন?

বর্তমান নিয়ম অনুযায়ী আবেদনকারীকে সাধারণতঃ

  1. First-Time Buyer হতে হবে
  2. অথবা Fresh Start Category এর আওতায় থাকতে হবে
  3. আয়ারল্যান্ডে বৈধভাবে বসবাসের অধিকার থাকতে হবে
  4. বাড়িটি নিজের প্রধান বাসস্থান হিসেবে ব্যবহার করতে হবে
  5. Ireland বা বিদেশে নিজের নামে বাড়ি থাকা যাবে না
  6. পরিবারের আয় ও Mortgage ক্ষমতা নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে।
Fresh Start Applicant কারা?

ডিভোর্স, বিচ্ছেদ, দেউলিয়া অবস্থা বা বিশেষ পরিস্থিতিতে যারা আগের বাড়ির মালিকানা হারিয়েছেন, তারা কিছু ক্ষেত্রে Fresh Start Category এর অধীনে আবেদন করতে পারেন।

আয়সীমা কীভাবে নির্ধারণ করা হয়?

এখানে নির্দিষ্ট একক আয়সীমা নেই। এটি বাড়ির বাজারমূল্যের সঙ্গে সম্পর্কিত। সাধারণ নিয়ম অনুযায়ীঃ

Gross Household Income × ৪ ≤ বাড়ির Market Value এর ৮৫.৫%

উদাহরণস্বরূপ, যদি কোনো বাড়ির বাজারমূল্য €৪০০,০০০ হয়‍ঃ

€৪০০,০০০ × ৮৫.৫% = €৩৪২,০০০
€৩৪২,০০০ ÷ ৪ = €৮৫,৫০০

অর্থাৎ আনুমানিক পরিবারের মোট আয় €৮৫,৫০০ এর মধ্যে হলে আবেদনযোগ্যতা তৈরি হতে পারে। প্রকল্পভেদে এই সংখ্যা পরিবর্তিত হয়।

Mortgage Approval কেন গুরুত্বপূর্ণ?

আবেদন করার আগে অনেক County Council Mortgage Approval in Principle (AIP) চায়। অর্থাৎ ব্যাংক বা ঋণদাতা প্রতিষ্ঠান কত টাকা Mortgage দিতে প্রস্তুত তা আগে থেকেই জানা থাকতে হবে।

যদি ব্যাংক Mortgage না দেয়?

এই ক্ষেত্রে সরকার পরিচালিত Local Authority Home Loan ব্যবহার করা যেতে পারে। এটি একটি Government-backed Mortgage ব্যবস্থা। সাধারণত সম্পত্তির মূল্যের প্রায় ৯০% পর্যন্ত ঋণ পাওয়া যেতে পারে।

Deposit কত লাগতে পারে?

সাধারণত ন্যূনতম ১০% Deposit প্রয়োজন হয়। এই Deposit এর অংশ হিসেবে Help to Buy Scheme ব্যবহার করা যেতে পারে। যোগ্য আবেদনকারীরা Revenue এর মাধ্যমে কর ফেরত সুবিধা পেতে পারেন।

County Council আবেদন কবে খুলে?

এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। Affordable Housing এর স্থায়ী আবেদন পোর্টাল নেই। প্রতিটি County Council নিজস্ব প্রকল্প প্রকাশ করে। Dublin, Fingal, South Dublin, Meath, Cork, Kildare এবং অন্যান্য Council আলাদাভাবে নতুন প্রকল্প চালু করে। আবেদন কয়েক দিন বা কখনও কয়েক ঘণ্টার জন্যও খোলা থাকতে পারে।

সাধারণভাবে নতুন Affordable Housing প্রকল্পের আবেদন শুরুর কয়েক দিন বা কয়েক সপ্তাহ আগে সংশ্লিষ্ট County Council তাদের ওয়েবসাইটে আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশ করে। অনেক ক্ষেত্রে আবেদন পোর্টাল খোলার নির্দিষ্ট তারিখ ও সময় আগেভাগেই জানিয়ে দেওয়া হয়। এছাড়া Council গুলো তাদের Social Media পেজের মাধ্যমেও আবেদন শুরুর সময়সূচি প্রচার করে থাকে। একই সঙ্গে Irish national এবং স্থানীয় সংবাদপত্রেও আবেদন শুরুর সময় ও প্রকল্পের তথ্য প্রকাশ করা হয়, যাতে সম্ভাব্য আবেদনকারীরা আগে থেকেই প্রস্তুতি নিতে পারেন। তাই আবেদনকারীদের জন্য County Council ওয়েবসাইট, Social Media এবং জাতীয় সংবাদমাধ্যম নিয়মিত পর্যবেক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কোথায় আবেদন করবেন?

নিচের ওয়েবসাইটগুলো নিয়মিত পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণঃ

Affordable Homes Ireland
Local County Council Housing Section | Find my local authority
Local Authority Home Loan
First Home Scheme Portal
Home and Supports Hub

নতুন প্রকল্প চালু হলে অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। অনেক ক্ষেত্রে Lottery System ব্যবহার করা হয়।

কী কী ডকুমেন্ট লাগতে পারে?
  1. Passport বা Photo ID
  2. Proof of Address
  3. PPS Number
  4. Salary Certificate
  5. Statement of Liability
  6. Employment Detail Summary
  7. Bank Statement
  8. Mortgage Approval in Principle (AIP)
  9. Irish Residence Permission (Non-EU আবেদনকারীদের জন্য)
Equity Share কী?

Council আপনার বাড়ির মূল্যের একটি অংশ আর্থিকভাবে সহায়তা করে এবং সেই অংশ Equity Share হিসেবে ধরে রাখে। ভবিষ্যতে চাইলে আপনি ধীরে ধীরে এটি কিনে নিতে পারবেন। তবে বিক্রি বা নির্দিষ্ট ঘটনার সময় Council তাদের অংশ ফেরত চাইতে পারে।

বাংলাদেশীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শঃ আয়ারল্যান্ডে অনেক বাংলাদেশী পরিবার শুধু Daft.ie বা সাধারণ বাড়ি খোঁজার ওয়েবসাইট দেখেন, কিন্তু Affordable Housing পোর্টাল নিয়মিত পর্যবেক্ষণ করেন না। বাস্তবে নতুন প্রকল্প অনেক সময় কয়েক দিনের মধ্যেই বন্ধ হয়ে যায়। তাই আগে থেকেই Mortgage Approval in Principle, Revenue ডকুমেন্ট, Payslip, Bank Statement এবং Residency কাগজ প্রস্তুত রাখুন।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, শুধু আয় থাকলেই যথেষ্ট নয়। ব্যাংক আপনার ধারাবাহিক চাকরি, Credit History, ব্যাংক লেনদেন এবং সঞ্চয়ের ধরনও যাচাই করে। বাংলাদেশী নতুন অভিবাসীদের জন্য অন্তত ৬–১২ মাসের স্থিতিশীল আর্থিক রেকর্ড রাখা ভবিষ্যতে Mortgage পাওয়ার ক্ষেত্রে বড় সুবিধা তৈরি করতে পারে।
উৎসঃ
Affordable Homes Ireland
Citizens Information
Local Authority Home Loan
Dublin City Council
Land Development Agency

Enter চাপুন বা বাটনে ক্লিক করুন  ·  ESC দিয়ে বন্ধ করুন

EN
বিশ্ব কমিউনিটি বাংলাদেশ আয়ারল্যান্ড খেলাধূলা তথ্য প্রযুক্তি