কমিউনিটি

ডাবলিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে “ঈদ বাজার ২০২৬”, প্রবাসী বাংলাদেশীদের মিলনমেলায় থাকছে নানা আয়োজন

· · ৭৩৫ বার পঠিত
ডাবলিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে “ঈদ বাজার ২০২৬”, প্রবাসী বাংলাদেশীদের মিলনমেলায় থাকছে নানা আয়োজন

আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশী কমিউনিটিকে নিয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে “ডাবলিন ঈদ বাজার ২০২৬”। বাংলাদেশ এসোসিয়েশন অফ ডাবলিন (BDAD) এর উদ্যোগে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যেই প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

আগামী ১৭ মে, রবিবার ডাবলিনের Tymon Bawn Community Centre এ দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে ঈদ বাজারের বিভিন্ন কার্যক্রম। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের ঈদ বাজারে থাকবে পরিবারকেন্দ্রিক নানা আয়োজন, কেনাকাটার সুযোগ এবং দেশীয় সংস্কৃতির আবহ।

অনুষ্ঠানে আকর্ষণীয় বিভিন্ন ষ্টলের পাশাপাশি থাকবে বোরখা, থ্রি-পিস, পাঞ্জাবি ও ঈদের পোশাকের সমাহার। এছাড়াও নারীদের জন্য বিশেষ মেহেদী আঁকার ব্যবস্থা রাখা হয়েছে। খাবারপ্রেমীদের জন্য থাকবে সুস্বাদু দেশীয় খাবারের ষ্টল, যেখানে বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা খাবার পরিবেশন করা হবে।

আয়োজকরা জানিয়েছেন, ঈদ বাজার শুধু কেনাকাটার আয়োজন নয়; এটি মূলত প্রবাসী বাংলাদেশীদের মধ্যে সামাজিক বন্ধন ও সম্প্রীতি আরও দৃঢ় করার একটি প্রয়াস। পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ তৈরি করতেই এই আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ এসোসিয়েশন অফ ডাবলিন (BDAD) এর পক্ষ থেকে আয়ারল্যান্ডে বসবাসরত সকল বাংলাদেশী ভাই-বোনদের সপরিবারে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকদের আশা, এবারের ঈদ বাজার প্রবাসী বাংলাদেশীদের জন্য আনন্দ, মিলনমেলা ও উৎসবমুখর পরিবেশের এক স্মরণীয় আয়োজন হয়ে উঠবে।

অনুষ্ঠানের স্থানঃ Tymon Bawn Community Centre
Eircode: D24 K524
তারিখঃ রবিবার, ১৭ মে ২০২৬
সময়ঃ দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

Enter চাপুন বা বাটনে ক্লিক করুন  ·  ESC দিয়ে বন্ধ করুন

EN
বিশ্ব কমিউনিটি বাংলাদেশ আয়ারল্যান্ড খেলাধূলা তথ্য প্রযুক্তি