আন্তর্জাতিক ক্রিকেটে ক্রমশ ব্যস্ত হয়ে উঠছে আয়ারল্যান্ড। সামনের মাসগুলোতে ভারত, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তানের বিপক্ষে একাধিক গুরুত্বপূর্ণ সিরিজ খেলবে আইরিশ দল। পুরুষ ও নারী উভয় দলের আন্তর্জাতিক সূচিকে ঘিরে ইতোমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
Cricket Ireland প্রকাশিত সূচি অনুযায়ী, ২০২৬ সালে আয়ারল্যান্ডে বেশ কয়েকটি বড় আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। ডাবলিন, বেলফাষ্ট এবং অন্যান্য ভেন্যুতে অনুষ্ঠিতব্য এসব ম্যাচে দক্ষিণ এশীয় ক্রিকেটভক্তদের বড় উপস্থিতি আশা করা হচ্ছে।
Ireland v India T20I সিরিজভারতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ খেলবে আয়ারল্যান্ড। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে Belfast এর Stormont Stadium এ।
সূচিঃ
১ম T20I
তারিখঃ ১২ জুন ২০২৬
সময়ঃ সন্ধ্যা ৬ঃ৩০ (Irish Time)
ভেন্যুঃ Civil Service Cricket Club, Stormont, Belfast
২য় T20I
তারিখঃ ১৪ জুন ২০২৬
সময়ঃ সন্ধ্যা ৬ঃ৩০ (Irish Time)
ভেন্যুঃ Civil Service Cricket Club, Stormont, Belfast
ভারতীয় তারকাবহুল স্কোয়াডকে ঘিরে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ক্রিকেট বিশ্লেষকদের মতে, আয়ারল্যান্ডের মাটিতে ভারত সিরিজ দেশটির ক্রিকেট অর্থনীতি ও দর্শক আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Ireland v New Zealand Testনিউজিল্যান্ডের বিপক্ষে একটি ঐতিহাসিক টেষ্ট ম্যাচও খেলবে আয়ারল্যান্ড। আইরিশ ক্রিকেটের জন্য ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সূচিঃ
Ireland v New Zealand Test
তারিখঃ ২৩ জুলাই – ২৭ জুলাই ২০২৬
সময়ঃ সকাল ১১ঃ০০ (Irish Time)
ভেন্যুঃ Malahide Cricket Club Ground, Dublin
বিশ্লেষকদের মতে, টেষ্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে বড় দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ পাওয়া আয়ারল্যান্ড ক্রিকেটের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Ireland Women v West Indies ODI সিরিজনারী ক্রিকেটেও ব্যস্ত সময় পার করছে আয়ারল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ আয়োজন করবে Ireland Women দল।
সূচিঃ
১ম ODI
তারিখঃ ৫ আগস্ট ২০২৬
সময়ঃ সকাল ১০ঃ৪৫ (Irish Time)
ভেন্যুঃ Pembroke Cricket Club, Dublin
২য় ODI
তারিখঃ ৮ আগস্ট ২০২৬
সময়ঃ সকাল ১০ঃ৪৫ (Irish Time)
ভেন্যুঃ Pembroke Cricket Club, Dublin
৩য় ODI
তারিখঃ ১১ আগস্ট ২০২৬
সময়ঃ সকাল ১০ঃ৪৫ (Irish Time)
ভেন্যুঃ Pembroke Cricket Club, Dublin
নারী ক্রিকেটে সাম্প্রতিক বছরগুলোতে দর্শক আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে Cricket Ireland।
Ireland v Afghanistan ODI সিরিজআফগানিস্তানের বিপক্ষেও গুরুত্বপূর্ণ ওয়ানডে সিরিজ খেলবে আয়ারল্যান্ড। দুই দলের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা সাম্প্রতিক বছরগুলোতে বেশ জমে উঠেছে।
সূচিঃ
১ম ODI
তারিখঃ ১৮ সেপ্টেম্বর ২০২৬
সময়ঃ সকাল ১০ঃ৩০ (Irish Time)
ভেন্যুঃ Clontarf Cricket Club, Dublin
২য় ODI
তারিখঃ ২১ সেপ্টেম্বর ২০২৬
সময়ঃ সকাল ১০ঃ৩০ (Irish Time)
ভেন্যুঃ Clontarf Cricket Club, Dublin
৩য় ODI
তারিখঃ ২৪ সেপ্টেম্বর ২০২৬
সময়ঃ সকাল ১০ঃ৩০ (Irish Time)
ভেন্যুঃ Clontarf Cricket Club, Dublin
আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির মধ্যেও এসব আন্তর্জাতিক ম্যাচ ঘিরে আগ্রহ বাড়ছে। বিশেষ করে ভারত, আফগানিস্তান বা দক্ষিণ এশীয় দলগুলোর ম্যাচে বিপুলসংখ্যক প্রবাসী দর্শক মাঠে উপস্থিত হন।
ক্রিকেটপ্রেমীদের মতে, ভবিষ্যতে বাংলাদেশ দলের আরও নিয়মিত আয়ারল্যান্ড সফর হলে দেশটিতে ক্রিকেটের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, ধারাবাহিক আন্তর্জাতিক সিরিজ আয়োজনের মাধ্যমে আয়ারল্যান্ড এখন ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেট ভেন্যু হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার পথে এগোচ্ছে।
ভারত, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের মতো দলের বিপক্ষে নিয়মিত খেলা আইরিশ ক্রিকেটারদের অভিজ্ঞতা ও প্রতিযোগিতামূলক মান আরও বাড়াবে।
২০২৬ সালের আন্তর্জাতিক সূচি আয়ারল্যান্ড ক্রিকেটের জনপ্রিয়তা, বাণিজ্যিক সম্ভাবনা এবং বৈশ্বিক পরিচিতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।