আমি অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ড (আবাই) এর সহ-সভাপতি এম এ জলিল পারিবারিক কাজে কয়েক সপ্তাহের জন্য বাংলাদেশ সফরে যাচ্ছি। সফরকালীন সময়ে আমার পক্ষে আয়ারল্যান্ডের বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সংগঠনিক অনুষ্ঠান ও কর্মকাণ্ডে অংশগ্রহণ করা সম্ভব হবে না, যে কারণে বাংলাদেশ থাকাকালীন সময়ে আয়ারল্যান্ডের বাংলাদেশ কমিউনিটিকে অনেক মিস করবো
বাংলাদেশ সফর শেষ করে আমি যেন সহি-সালামতে আয়ারল্যান্ডে ফিরে এসে আপনাদের মাঝে আবার কমিউনিটির কাজে নিজেকে নিয়োজিত করতে পারি সেজন্য সকলের কাছে দোয়া প্রার্থী।
সংবাদের সূত্রঃএম এ জলিলের প্রকাশিত ব্যক্তিগত বিজ্ঞপ্তি।