কমিউনিটি

আয়ারল্যান্ড প্রবাসী বাংলাদেশী নারীর মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া

· · ২২৬ বার পঠিত
আয়ারল্যান্ড প্রবাসী বাংলাদেশী নারীর মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া

হজ পালন করতে সৌদি আরবে আবস্থানকালে আয়ারল্যান্ডের লিমরিকে বসবাসরত বাংলাদেশ কমিউনিটি লিমারিকের উপদেষ্টা জনাব রফিকুল ইসলাম (রফি) ভাইয়ের সহধর্মিণী মরহুমা তানিয়া ইন্তেকাল করেছেন। উনার আকস্মিক মৃত্যুতে লিমেরিকসহ সমগ্র আয়ারল্যান্ডের বাংলাদেশী কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে আসে

কমিউনিটি সূত্র মতে, পবিত্র হজ পালন করতে পরিবারের সদস্যদের সঙ্গে সৌদি আরবে অবস্থানকালে মরহুমা অসুস্থ হয়ে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পবিত্র হজ্জ পালনরত অবস্থায় যেসকল মুসল্লী ইন্তেকাল করেছে তাদের সকলের মত মরহুমা তানিয়া ভাবিরও জানাজা ও দাফন সৌদি আরবেই সম্পন্ন করা হয়েছে।

এদিকে মরহুমার মৃত্যুতে প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সংগঠন, ব্যক্তিবর্গ এবং পরিচিতজনেরা গভীর শোক প্রকাশ করেন, শোকসন্তপ্ত পরিবারের কাছে তাদের শোক বার্তা পৌঁছে দেন এবং গভীর সমবেদনা জ্ঞাপন করেন ।

Enter চাপুন বা বাটনে ক্লিক করুন  ·  ESC দিয়ে বন্ধ করুন

EN
বিশ্ব কমিউনিটি বাংলাদেশ আয়ারল্যান্ড খেলাধূলা তথ্য প্রযুক্তি