আয়ারল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের মাঝে আসন্ন বৈশাখী মেলা ও ঈদ বাজার ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও কৌতূহল। আগামী ১৩ মে ২০২৬, বুধবার আয়োজিত হতে যাচ্ছে বর্ণিল এই আয়োজন, যেখানে এক ছাদের নিচে মিলবে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও ঈদের আমেজ।
বাংলাদেশ কমিউনিটি অফ কর্ক আয়ারল্যান্ড এর উদ্যোগে আয়োজিত এই বৈশাখী মেলা ও ঈদ বাজার অনুষ্ঠিত হবে St. Finbarr’s National Hurling and Football Club, Neenan, Togher, Cork T12DC58 ভেন্যুতে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই আয়োজন। অনুষ্ঠানটি আয়ারল্যান্ডে বসবাসরত সকলের জন্য উন্মুক্ত এবং সবাইকে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
মেলায় থাকছে বাহারি পিঠা, মিষ্টি ও দেশীয় খাবারের স্টল। পাশাপাশি আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে বিভিন্ন ধরনের কাপড় ও ফ্যাশন সামগ্রীর স্টলও থাকবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। আয়োজকরা আশা করছেন, এই আয়োজন প্রবাসে বাংলা সংস্কৃতি ও উৎসবের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলবে।
এছাড়াও খাবার ও কাপড়ের স্টলের জন্য আগ্রহীদের বুকিং নেওয়া হচ্ছে। স্টল বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে নিচের নম্বরেঃ
দেলোয়ারঃ ০৮৫ ৮৬১ ৮২২০ এবং জাহিদঃ ০৮৯ ৯৪৮ ৪৪৬৭