কমিউনিটি

ডাবলিনে পবিত্র ঈদুল আযাহার জামাতের সময়সূচিঃ Dublin North ও South জুড়ে একাধিক আয়োজন

· · ৩১১ বার পঠিত
ডাবলিনে পবিত্র ঈদুল আযাহার জামাতের সময়সূচিঃ Dublin North ও South জুড়ে একাধিক আয়োজন

আগামী ২৭ মে পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে আয়ারল্যান্ডের ডাবলিন নর্থ এবং ডাবলিন সাউথ অঞ্চলের বিভিন্ন মসজিদ, ইসলামিক সেন্টার এবং মুসলিম কমিউনিটি সংগঠন ঈদের জামাতের হালনাগাদ সময়সূচি প্রকাশ করেছে। মুসল্লিদের ব্যাপক উপস্থিতির কথা বিবেচনা করে অনেক কেন্দ্রেই একাধিক জামাতের আয়োজন রাখা হয়েছে।

বাংলাদেশীসহ বিভিন্ন মুসলিম কমিউনিটির সদস্যরা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে এসব সময়সূচি শেয়ার করছেন, যাতে সবাই আগেভাগে প্রস্তুতি নিতে পারেন। বিশেষ করে পরিবার নিয়ে ঈদের জামাতে অংশ নেওয়ার জন্য মুসল্লিদের নির্ধারিত সময়ের আগেই উপস্থিত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ডাবলিন সাউথ

Dublin Mosque
ঠিকানাঃ D08 F642
১ম জামাতঃ সকাল ৭:০০
২য় জামাতঃ সকাল ৮:০০
৩য় জামাতঃ সকাল ৯:০০
৪র্থ জামাতঃ সকাল ১০:০০
৫ম জামাতঃ সকাল ১১:০০

Makki Masjid
ঠিকানাঃ D08 X4CC
১ম জামাতঃ সকাল ৬:৩০
২য় জামাতঃ সকাল ৮:০০

ICFI (Old Clonskeigh Mosque)
ঠিকানাঃ D14 YD91
১ম জামাতঃ সকাল ৭:০০
২য় জামাতঃ সকাল ১০:০০

Eid Celebration Tallaght Mosque - MAI Muslim Centre | SDIC
স্থানঃ National Basketball Arena
জামাতঃ সকাল ১০:০০
বিশেষ নির্দেশনাঃ Online Ticket Booking Required
এই লিঙ্ক থেকে টিকেট বুক করুনঃ https://www.tickettailor.com/events/sdic/2223083

Irish Muslim Cultural Centre (IMCC)
ঠিকানাঃ D22 DH30
জামাতঃ সকাল ৭:০০

Al-Khidmah Community Mosque
ঠিকানাঃ D22 Y0P1, 3 Ninth Lock Rd, Clondalkin, Dublin 22
১ম জামাতঃ সকাল ৭:০০
২য় জামাতঃ সকাল ৯:৩০

South Dublin Maktab | Lucan Islamic Centre of Ireland
ঠিকানাঃ K78V650
১ম জামাতঃ সকাল ৭:০০
২য় জামাতঃ সকাল ৮:৩০
৩য় জামাতঃ সকাল ১০:০০

Firhouse Community Centre
ঠিকানাঃ D24 YY0H
জামাতঃ সকাল ১০:০০

Adamstown Community Centre
স্থানঃ Adamstown Community Centre
জামাতঃ সকাল ৬:৩০

Noor Cultural Community Centre
ঠিকানাঃ Unit 3 P2R, Enterprise Park, Old Belgard Rd, Cookstown, Dublin 24
১ম জামাতঃ সকাল ৬:০০
২য় জামাতঃ সকাল ৬:৪৫

ডাবলিন নর্থ

Eid Al-Adha at Croke Park | Irish Muslim Council
স্থানঃ Croke Park Stadium, Dublin 3, D03P6K7
জামাতঃ সকাল ১১:০০
বিশেষ নির্দেশনাঃ Online Booking Required
এই লিঙ্ক থেকে টিকেট বুক করুনঃ https://www.eventbrite.ie/e/eid-al-adha-2026-at-croke-park-tickets-1989622345996

Noorani Islamic Cultural Centre
ঠিকানাঃ 11/A Ossory Business Park, North Strand Road, Dublin 3
১ম জামাতঃ সকাল ৬:০০
২য় জামাতঃ সকাল ৬:৪৫
৩য় জামাতঃ সকাল ৭:৩০
৪র্থ জামাতঃ সকাল ৮:৩০

DCU Interfaith Centre
স্থানঃ Dublin City University (DCU), Collins Avenue, Dublin 9
জামাতঃ সকাল ৮:৩০

Finglas Muslim Community
স্থানঃ Century Business Park, St Margaret’s Rd, Finglas, Dublin 11
জামাতঃ সকাল ৭:৩০

Faizan-E-Madinah
ঠিকানাঃ D01HC56, 8-9 Talbot Street, Dublin 1
১ম জামাতঃ সকাল ৬:০০
২য় জামাতঃ সকাল ৭:০০
৩য় জামাতঃ সকাল ৮:০০
৪র্থ জামাতঃ সকাল ১০:০০

Shuhada Foundation
ঠিকানাঃ D15 ET27
১ম জামাতঃ সকাল ৯:৪৫
২য় জামাতঃ সকাল ১১:৩০

Masjid Al-Mustafa | Coolmine
ঠিকানাঃ D15 K6XK, 8 Coolmine Ind, Dublin 15
১ম জামাতঃ সকাল ৭:৩০
২য় জামাতঃ সকাল ৯:৩০
৩য় জামাতঃ সকাল ১০:৩০

Hansfield ICC Community
স্থানঃ D15Y2DH (Westmanstown Sports & Conference Centre)
১ম জামাতঃ সকাল ৭:৩০
২য় জামাতঃ সকাল ৯:০০

Clongriffin Community Centre
স্থানঃ Hilton Hotel, Northern Cross, Malahide Rd, Dublin 17
১ম জামাতঃ সকাল ৮:০০
২য় জামাতঃ সকাল ৯:৩০

Islamic Cultural Centre, Swords
স্থানঃ K67 YV06 (Alsaa Sports Centre)
জামাতঃ সকাল ৭:৩০

CCCB Masjid | Balbriggan
স্থানঃ K32PP59
জামাতঃ সকাল ৭:৩০

GAA O’Dwyers Club Balbriggan
স্থানঃ K32 TK52, GAA O’Dwyers Club (New Building), Balbriggan, Co. Dublin
জামাতঃ সকাল ৯:০০

কমিউনিটি নেতৃবৃন্দ জানিয়েছেন, ঈদের দিন অতিরিক্ত ভিড়ের সম্ভাবনা থাকায় মুসল্লিদের সময়মতো উপস্থিত হওয়া, পার্কিং নির্দেশনা অনুসরণ করা এবং নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।

প্রবাসের মাটিতে ঈদের জামাত শুধু ধর্মীয় আয়োজন নয়; এটি মুসলিম কমিউনিটির ঐক্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতিরও এক গুরুত্বপূর্ণ প্রতীক।

আয়ারল্যান্ডের বাংলাদেশী মুসলিম কমিউনিটির মধ্যেও ঈদুল আযাহাকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদের জামাতের সময়সূচি, কোরবানির আয়োজন এবং ঈদ মোবারক বার্তা ইতোমধ্যেই ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

সংবাদের সূত্রঃ
বাংলাদেশ কমিউনিটি ডাবলিন (বিসিডি)

Enter চাপুন বা বাটনে ক্লিক করুন  ·  ESC দিয়ে বন্ধ করুন

EN
বিশ্ব কমিউনিটি বাংলাদেশ আয়ারল্যান্ড খেলাধূলা তথ্য প্রযুক্তি