কমিউনিটি

মানবিক সহায়তায় আবারও অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো বৃহত্তর কুমিল্লা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড

· · ৪৩৯ বার পঠিত
মানবিক সহায়তায় আবারও অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো বৃহত্তর কুমিল্লা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড

মানবতার কল্যাণে প্রবাসীদের ঐক্যবদ্ধ উদ্যোগের আরেকটি উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছে বৃহত্তর কুমিল্লা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড। সংগঠনটির উদ্যোগ ও আয়ারল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক সহযোগিতায় হৃদরোগে আক্রান্ত এক শিশুর চিকিৎসার জন্য উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়েছে।

বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শিকারপুর গ্রামের বাসিন্দা লিটন খানের ছোট ছেলে হাসান খানের হৃদযন্ত্রে একটি ছিদ্র ধরা পড়ে। চিকিৎসকদের মতে, শিশুটির দ্রুত অস্ত্রোপচার ও উন্নত চিকিৎসা প্রয়োজন, যার জন্য প্রায় ৬ থেকে ৭ লক্ষ টাকার ব্যয় হবে। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে এই বিপুল অর্থ জোগাড় করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।

ছোট্ট হাসানের অসহায় পরিস্থিতির কথা জানতে পেরে বৃহত্তর কুমিল্লা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড মানবিক দায়িত্ববোধ থেকে তার পাশে দাঁড়ায়। সংগঠনটির আহ্বানে সাড়া দিয়ে আয়ারল্যান্ড প্রবাসী বাংলাদেশিরা এগিয়ে আসেন সহযোগিতার হাত নিয়ে। সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রায় €১৫০০.০০/ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লক্ষ টাকার সমপরিমাণ, সংগ্রহ করা সম্ভব হয়।

সংগৃহীত অর্থ আনুষ্ঠানিকভাবে সম্মানিত মোজাম্মেল হক খান লিটন সাহেবের হাতে তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর কুমিল্লা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ডের সভাপতি জনাব মোঃ আক্তার হোসেন, প্রধান উপদেষ্টা জনাব জসিম উদ্দিন দেওয়ান, উপদেষ্টা জনাব মহিবুর রহমান, অল বাংলাদেশী অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ আব্দুল জলিলসহ সংগঠনের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।

সংগঠনটির এই মহৎ উদ্যোগ শুধু একটি অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর উদাহরণই নয়, বরং এটি একটি শিশুর নতুন জীবনের স্বপ্ন ও আশার আলো হয়ে থাকবে। মানবতার এই সুন্দর প্রয়াসে যারা সহমর্মিতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, মহান আল্লাহ তায়ালা যেন তাদের দান, আন্তরিকতা ও মানবিকতাকে উত্তম প্রতিদান হিসেবে কবুল করেন।

Enter চাপুন বা বাটনে ক্লিক করুন  ·  ESC দিয়ে বন্ধ করুন

EN
বিশ্ব কমিউনিটি বাংলাদেশ আয়ারল্যান্ড খেলাধূলা তথ্য প্রযুক্তি