কমিউনিটি

মঙ্গলবার গ্রেটার মৌলভীবাজার অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের সাধারণ সভা রাজধানী ডাবলিনে অনুষ্ঠিত হয়েছে

· · ১২০ বার পঠিত
মঙ্গলবার গ্রেটার মৌলভীবাজার অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের সাধারণ সভা রাজধানী ডাবলিনে অনুষ্ঠিত হয়েছে
গ্রেটার মৌলভীবাজার অ্যাসোসিয়েশনের অফ আয়ারল্যান্ডের সদস্যবৃন্দ

সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট একাউন্টেন্ট আব্দুল মুহিত এবং সভা পরিচালনা করেন শাকিল আহমেদ চৌধুরী। সভার শুরুতে সংগঠনের অন্যতম সদস্য বেলাল আহমেদের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের কার্যক্রম, প্রবাসী কমিউনিটির বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সুয়েম দফাদার, রাব্বি খান, নুরুল ইসলাম, আবু সাঈদ, জাবিল আহমেদ, জয়নুল ইসলাম, সায়েদ আহমেদ, টিপু আহমেদ, ফরাদ আহমেদ এবং উপদেষ্টা টিটু আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা সংগঠনের ঐক্য, সম্প্রীতি ও প্রবাসে মৌলভীবাজারবাসীর পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভবিষ্যতে কমিউনিটির কল্যাণে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Enter চাপুন বা বাটনে ক্লিক করুন  ·  ESC দিয়ে বন্ধ করুন

EN
বিশ্ব কমিউনিটি বাংলাদেশ আয়ারল্যান্ড খেলাধূলা তথ্য প্রযুক্তি