আয়ারল্যান্ডে বসবাসরত হজ্বযাত্রীদের প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “Peace Mission Ireland” এর উদ্যোগে একটি বিশেষ হজ্ব প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামী রোববার, ১০ মে ২০২৬ তারিখে ডাবলিনের Irish Muslim Cultural Centre (IMCC) এ এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাগরিবের নামাজের পর রাত ৯টা ৩০ মিনিটে শুরু হওয়া এই কর্মশালায় হজ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। বিশেষ করে নতুন হজ্ব যাত্রীদের জন্য বাস্তবভিত্তিক নির্দেশনা ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে ধারণা দেওয়া হবে।
প্রশিক্ষণে ইহরাম ও নিয়ত, হজ্বের বিধানসমূহ, দোয়া ও জিকির সেই সঙ্গে আধ্যাত্মিক প্রস্তুতির মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত থাকবে।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মুহতারাম আবদুল মান্নান এবং মুহতারাম মিজানুর রহমান জাকির। তাঁরা হজ্বের বিভিন্ন আনুষ্ঠানিকতা, করণীয় ও সতর্কতামূলক দিক নিয়ে উপস্থিত মুসল্লিদের দিকনির্দেশনা প্রদান করবেন।
পিস মিশন আয়ারল্যান্ড জানিয়েছে, হজ্ব পালনে আগ্রহী সকল মুসল্লি ও হজ্ব যাত্রীদের জন্য এই প্রশিক্ষণ উন্মুক্ত। আয়োজকরা আশা করছেন, এ ধরনের উদ্যোগ প্রবাসী বাংলাদেশীসহ আয়ারল্যান্ডের মুসলিম কমিউনিটির মধ্যে হজ্ব বিষয়ে সঠিক জ্ঞান ও প্রস্তুতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।