কমিউনিটি

মানবতার সেবায় বৃহত্তর কুমিল্লা ওয়েলফেয়ার এসোসিয়েশন অফ আয়ারল্যান্ড, দরিদ্র মানুষের পাশে অব্যাহত সহায়তা

· · ২০৮ বার পঠিত
মানবতার সেবায় বৃহত্তর কুমিল্লা ওয়েলফেয়ার এসোসিয়েশন অফ আয়ারল্যান্ড, দরিদ্র মানুষের পাশে অব্যাহত সহায়তা

আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশীদের অন্যতম বৃহৎ আঞ্চলিক সংগঠন বৃহত্তর কুমিল্লা ওয়েলফেয়ার এসোসিয়েশন অফ আয়ারল্যান্ড। প্রতিষ্ঠালগ্ন থেকেই এই সংগঠনটি মানবসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি নিয়মিতভাবে অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা, খাদ্যসামগ্রী, পোশাক এবং প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ প্রদান করছে।

বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের সময়ও সংগঠনটির ভূমিকা ছিল উল্লেখযোগ্য। বন্যাসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ, খাদ্যদ্রব্য ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মানবিক সংকটেও সংগঠনটি সক্রিয় ভূমিকা পালন করেছে। ফিলিস্তিনের অসহায় মানুষের সহায়তায়ও সংগঠনটির পক্ষ থেকে আর্থিক সহযোগিতা পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।

মানবতার কল্যাণে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার এক অসহায় শিশুর চিকিৎসার জন্য সংগঠনটির পক্ষ থেকে ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। স্থানীয়ভাবে এই উদ্যোগ ব্যাপক প্রশংসা অর্জন করে।

এবার সংগঠনটির উদ্যোগে “দারিদ্র্য বিমোচন প্রকল্প ২০২৬” এর আওতায় কুমিল্লা জেলায় দুটি রিকশা উপহার প্রদান করা হয়েছে। আয়বর্ধক এই সহায়তার মাধ্যমে নিম্ন আয়ের মানুষদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।

বৃহত্তর কুমিল্লা ওয়েলফেয়ার এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের প্রধান উপদেষ্টা মোহাম্মদ জসিম উদ্দিন দেওয়ান এবং সহ-সভাপতি সালাউদ্দিন এর উপস্থিতিতে সহায়তা কার্যক্রম সম্পন্ন হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলায় আরও চারটি রিকশা বিতরণ করা হবে।

সংগঠনের সভাপতি মোঃ আক্তার হোসেন ইতোমধ্যে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের মধ্যে বিভিন্ন জেলার কার্যক্রম বণ্টন করে দিয়েছেন। কুমিল্লা জেলার দায়িত্ব দেওয়া হয়েছে জসিম উদ্দিন দেওয়ান কে, চাঁদপুর জেলার দায়িত্ব পেয়েছেন মোঃ মনিরুজ্জামান মানিক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্ব দেওয়া হয়েছে সোহরাব হোসেন কে।

সংগঠনের পক্ষ থেকে প্রকল্প বাস্তবায়নে সহযোগিতাকারী সকল শুভানুধ্যায়ী ও দাতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে সকলের কাছে দোয়া কামনা করে বলা হয়েছে, মহান আল্লাহ তায়ালা যেন মানবসেবামূলক এই কার্যক্রম কবুল করেন এবং সংশ্লিষ্ট সবাইকে উত্তম প্রতিদান দান করেন।

“মানুষ মানুষের জন্য, মানবতার কল্যাণেই আমাদের অঙ্গীকার” এই মূলমন্ত্রকে সামনে রেখে বৃহত্তর কুমিল্লা ওয়েলফেয়ার এসোসিয়েশন অফ আয়ারল্যান্ড দেশে ও প্রবাসে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে।

সামাজিক বিশ্লেষকদের মতে, প্রবাসী বাংলাদেশী সংগঠনগুলোর এ ধরনের উদ্যোগ শুধু মানবিক সহায়তাই নয়, বরং সমাজের পিছিয়ে পড়া মানুষের আত্মনির্ভরশীলতা গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সংবাদের সূত্রঃ
বৃহত্তর কুমিল্লা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড।

Enter চাপুন বা বাটনে ক্লিক করুন  ·  ESC দিয়ে বন্ধ করুন

EN
বিশ্ব কমিউনিটি বাংলাদেশ আয়ারল্যান্ড খেলাধূলা তথ্য প্রযুক্তি