কমিউনিটি

কাউন্টি কেরির কিলার্নিতে প্রবাসী বাংলাদেশী আমজাদ হোসেনের মৃত্যুতে শোকাহত বাংলাদেশী কমিউনিটি

· · ১৮৮ বার পঠিত
কাউন্টি কেরির কিলার্নিতে প্রবাসী বাংলাদেশী আমজাদ হোসেনের মৃত্যুতে শোকাহত বাংলাদেশী কমিউনিটি

আয়ারল্যান্ডের কাউন্টি কেরীর কিলারনীতে বসবাসরত প্রবাসী বাংলাদেশী আমজাদ হোসেনের আকস্মিক মৃত্যুতে বাংলাদেশী কমিউনিটির মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। প্রবাসী কমিউনিটি সূত্রে জানা গেছে, তিনি ৯ জুন ২০২৬ রাত আনুমানিক ১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।

আমজাদ হোসেন দীর্ঘদিন ধরে আয়ারল্যান্ডে বসবাস করছিলেন এবং কিলারনীসহ আশপাশের বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ ছিলেন। তাঁর অকাল প্রয়াণের সংবাদ ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও সমবেদনার বার্তা প্রকাশ করতে দেখা গেছে অনেককে।

আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশীদের কাছে এমন আকস্মিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। অনেকেই মরহুমকে একজন বিনয়ী, বন্ধুবৎসল ও সহৃদয় মানুষ হিসেবে স্মরণ করছেন। তাঁর মৃত্যুতে বন্ধু, শুভানুধ্যায়ী এবং পরিচিতজনদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

কমিউনিটির বিভিন্ন সদস্য মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি এই কঠিন সময়ে পরিবারকে ধৈর্য ও শক্তি দান করার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করা হয়েছে।

বাংলা বার্তার পক্ষ থেকে আমরা মরহুম আমজাদ হোসেনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। আমরা মহান আল্লাহ তাআলার কাছে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।

মরহুম সম্পর্কে প্রাপ্ত তথ্য

  • নামঃ আমজাদ হোসেন
  • বাসস্থানঃ কিলারনী, কাউন্টি কেরী, আয়ারল্যান্ড
  • মৃত্যুর তারিখঃ ৯ জুন ২০২৬
  • মৃত্যুর সময়ঃ আনুমানিক রাত ১টা
  • মৃত্যুর কারণঃ হৃদরোগে আক্রান্ত হওয়া
  • জন্মস্থানঃ বগুরা জেলার গাবতলী থানা

Enter চাপুন বা বাটনে ক্লিক করুন  ·  ESC দিয়ে বন্ধ করুন

EN
বিশ্ব কমিউনিটি বাংলাদেশ আয়ারল্যান্ড খেলাধূলা তথ্য প্রযুক্তি