কমিউনিটি

সভাপতির অনুপস্থিতিতে আবাই’র ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে এম এ জলিল

· · ৩৪০ বার পঠিত
সভাপতির অনুপস্থিতিতে আবাই’র ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে এম এ জলিল
প্রেস বিজ্ঞপ্তিঃ

তারিখঃ ১০ মে ২০২৬

অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ড (আবাই) এর সম্মানিত সভাপতি মোঃ মোস্তফা সাময়িকভাবে দায়িত্বে অনুপস্থিত থাকায় সংগঠনের গঠনতন্ত্র ও বিধিবিধান অনুযায়ী সিনিয়র সহ সভাপতি এম এ জলিলকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সভাপতির অনুপস্থিতিকালীন সময়ে এম এ জলিল সংগঠনের সকল সাংগঠনিক ও আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালনা করবেন।

আয়ারল্যান্ডে বসবাসরত সকল বাংলাদেশীকে বিষয়টি যথাযথভাবে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং চলমান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংগঠনের সকল সদস্য ও প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতায় ভবিষ্যতেও আবাই তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।

ধন্যবাদান্তে,
আনোয়ারুল হক আনোয়ার
সাধারণ সম্পাদক
অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ড (আবাই)
যোগাযোগঃ ০৮৯৪১৬৯৬৪১

Enter চাপুন বা বাটনে ক্লিক করুন  ·  ESC দিয়ে বন্ধ করুন

EN
বিশ্ব কমিউনিটি বাংলাদেশ আয়ারল্যান্ড খেলাধূলা তথ্য প্রযুক্তি