আয়ারল্যান্ডের রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে Dublin Central ও Galway West উপনির্বাচন। সাধারণ নির্বাচনের বাইরে কোনো Dáil আসন শূন্য হলে সেই আসন পূরণে যে নির্বাচন হয়, সেটিই bye-election বা উপনির্বাচন। কোনো TD মারা গেলে, পদত্যাগ করলে, অবসর নিলে অথবা অন্য সাংবিধানিক পদে নির্বাচিত হয়ে আসন ছাড়লে উপনির্বাচনের প্রয়োজন হয়। Electoral Commission এর ব্যাখ্যা অনুযায়ী, শূন্য আসন পূরণে ছয় মাসের মধ্যে নির্বাচন ডাকার নিয়ম রয়েছে।
এবার Galway West আসনটি শূন্য হয় কারণ Catherine Connolly ২৫ অক্টোবর ২০২৫ আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হন। অন্যদিকে Dublin Central আসনটি শূন্য হয় কারণ সাবেক অর্থমন্ত্রী Paschal Donohoe ১৮ নভেম্বর ২০২৫ পদত্যাগ করার পর। এই দুই আসন পূরণে ২২ মে ২০২৬, শুক্রবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সরকারি ঘোষণা অনুযায়ী, Dublin Central ও Galway West উপনির্বাচনের জন্য ভোটগ্রহণ সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে। Dublin Central এ ভোটার সংখ্যা ৫৭ হাজারের বেশি এবং Galway West এ ভোটার সংখ্যা ১ লাখ ৩ হাজারের বেশি।
Dublin Central এ Social Democrats এর শক্ত অবস্থান
শেষ পাওয়া তথ্য অনুযায়ী, Dublin Central উপনির্বাচনে Social Democrats প্রার্থী Daniel Ennis শক্ত অবস্থানে রয়েছেন। Sinn Féin প্রার্থী Janice Boylan দ্বিতীয় অবস্থানে থাকলেও গণনার অগ্রগতিতে Ennis এর অবস্থান ক্রমশ মজবুত হয়েছে। Irish Times এর লাইভ আপডেট অনুযায়ী, Dublin Central এ চূড়ান্ত গণনায় প্রবেশের সময় Ennis এগিয়ে ছিলেন এবং Green Party প্রার্থী Janet Horner এর ভোট বণ্টন বাকি ছিল।
Dublin Central এ একটি বড় আলোচনার বিষয় ছিল Independent প্রার্থী Gerard Hutch এর অবস্থান। তিনি সপ্তম গণনায় বাদ পড়েন এবং তাঁর ভোট বণ্টনের পর প্রতিদ্বন্দ্বিতা মূলত Ennis ও Boylan এর মধ্যে সীমাবদ্ধ হয়ে আসে।
এই আসনে Fianna Fáil ও Fine Gael এর দুর্বল ফলাফলও বিশেষভাবে নজর কেড়েছে। Irish Times এর তথ্য অনুযায়ী, Fianna Fáil প্রার্থী John Stephens মাত্র ৪.২২ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় গণনায় বাদ পড়েন, যা দলটির জন্য অত্যন্ত হতাশাজনক ফল হিসেবে দেখা হচ্ছে।
Galway West এ হাড্ডাহাড্ডি লড়াই
Galway West আসনে লড়াই আরও অনিশ্চিত। Independent Ireland প্রার্থী Noel Thomas প্রথম গণনায় ১০,০০৭ ভোট পেয়ে এগিয়ে ছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী Fine Gael প্রার্থী Seán Kyne পান ৯,৬৪৭ ভোট। Labour প্রার্থী Helen Ogbu ৫,৪৬২ প্রথম পছন্দের ভোট নিয়ে বামপন্থী প্রার্থীদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে ছিলেন।
Galway West এ গণনা রাতে স্থগিত করা হয়। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, Noel Thomas এখনও এগিয়ে থাকলেও Seán Kyne ব্যবধান কমানোর চেষ্টা করছেন। ভোট স্থানান্তর বা transfer এই আসনের চূড়ান্ত ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
এই দুই উপনির্বাচনের ফল শুধু দুটি শূন্য আসন পূরণের বিষয় নয়; বরং এটি আয়ারল্যান্ডের বড় দলগুলোর জনসমর্থন, স্বাধীন প্রার্থীদের প্রভাব এবং Social Democrats ও অন্যান্য বিরোধী শক্তির ভবিষ্যৎ অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দিচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, Dublin Central এ Social Democrats এর শক্তিশালী অবস্থান এবং Galway West এ Independent Ireland প্রার্থীর উত্থান আয়ারল্যান্ডের মূলধারার রাজনীতিতে নতুন চাপ তৈরি করতে পারে। Sinn Féin, Fianna Fáil এবং Fine Gael, তিন দলকেই এই ফলাফল থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক শিক্ষা নিতে হতে পারে।
সংবাদের সূত্রঃElectoral Commission Ireland
gov.ie
Dublin City Returning Officer
Galway Returning Officer
The Irish Times
RTÉ News