আয়ারল্যান্ডে সামাজিক সুরক্ষা ব্যবস্থা বা Social Welfare System ইউরোপের অন্যতম বিস্তৃত সহায়তা কাঠামো হিসেবে পরিচিত। শিশু ভাতা থেকে শুরু করে প্রবীণদের pension, কর্মহীনদের jobseeker payment, housing support, disability allowance এবং carers payment পর্যন্ত বিভিন্ন ধরনের সরকারি সহায়তা দেশটির নাগরিক ও বৈধ বাসিন্দাদের জন্য চালু রয়েছে। সাম্প্রতিক "বাজেট ২০২৬" এবং Department of Social Protection এর বিভিন্ন ঘোষণার পর এসব সুবিধা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
আয়ারল্যান্ডের সবচেয়ে পরিচিত ভাতাগুলোর একটি হলো Child Benefit। বর্তমানে প্রতি শিশুর জন্য মাসে €১৪০.০০/- প্রদান করা হয়। শিশু ১৬ বছর বয়স পর্যন্ত অথবা পূর্ণকালীন শিক্ষায় থাকলে ১৯ বছর বয়স পর্যন্ত এই সুবিধা পাওয়া যায়। নতুন শিশু জন্মের ক্ষেত্রে “New Baby Grant” নামে অতিরিক্ত €২৮০.০০/- দেওয়া হয়, যা প্রথম Child Benefit payment এর সঙ্গে যুক্ত হয়ে মোট €৪২০.০০/- পর্যন্ত পৌঁছাতে পারে।
এদিকে সরকার low-income family দের জন্য নতুন targeted child payment চালুর বিষয়েও আলোচনা করছে। Department of Social Protection জানিয়েছে, ভবিষ্যতে “second-tier child benefit” চালু হলে নিম্ন আয়ের পরিবারগুলো প্রতি শিশুর জন্য অতিরিক্ত সাপ্তাহিক সহায়তা পেতে পারে।
প্রবীণ নাগরিকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সহায়তা হলো State Pension। বর্তমানে pension age 66 বছর। যারা পর্যাপ্ত PRSI contribution দিয়েছেন, তারা State Pension (Contributory) পাওয়ার যোগ্য হন। এছাড়া কম আয়ের প্রবীণদের জন্য means-tested State Pension (Non-Contributory)ও রয়েছে। "বাজেট ২০২৬" অনুযায়ী বেশিরভাগ weekly welfare payment এর সঙ্গে pension payment €১০.০০/- বৃদ্ধি করা হয়েছে।
কর্মহীনদের জন্য রয়েছে Jobseeker’s Benefit এবং Jobseeker’s Allowance। যারা PRSI contribution দিয়েছেন এবং চাকরি হারিয়েছেন, তারা Jobseeker’s Benefit পেতে পারেন। ২০২৫ সাল থেকে নতুন Jobseeker’s Pay-Related Benefit চালু হয়েছে, যেখানে পূর্ববর্তী আয়ের ভিত্তিতে কিছু মানুষ সর্বোচ্চ €৪৫০.০০/- পর্যন্ত সাপ্তাহিক payment পেতে পারেন।
Jobseeker’s Benefit এর ক্ষেত্রে আবেদনকারীর বয়স সাধারণত ৬৬ বছরের নিচে হতে হয় এবং তাকে কাজের জন্য প্রস্তুত ও সক্রিয়ভাবে চাকরি খুঁজতে হবে। এছাড়া part-time worker, seasonal worker এবং কিছু self-employed ব্যক্তিও নির্দিষ্ট শর্তে এই সুবিধা পেতে পারেন।
আয়ারল্যান্ডে Disability Allowance, Blind Pension এবং Carer’s Allowance অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক সহায়তা। দীর্ঘমেয়াদি অসুস্থতা বা প্রতিবন্ধকতার কারণে কাজ করতে অক্ষম ব্যক্তিরা Disability Allowance পেতে পারেন। অন্যদিকে যারা অসুস্থ বা বয়স্ক আত্মীয়ের full-time care দেন, তারা Carer’s Allowance বা Carer’s Benefit পাওয়ার সুযোগ পান।
জ্বালানি ব্যয় কমাতে সরকার Fuel Allowance প্রদান করে। "বাজেট ২০২৬" অনুযায়ী Fuel Allowance প্রতি সপ্তাহে €৩৮.০০/- পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে প্রবীণ, low-income household এবং disability payment প্রাপকদের জন্য এটি গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে বিবেচিত হয়।
শিক্ষা ও পরিবারভিত্তিক সহায়তার মধ্যে রয়েছে Working Family Payment, Back to School Clothing and Footwear Allowance এবং Rent Tax Credit। Working Family Payment কম আয়ের কর্মজীবী পরিবারকে অতিরিক্ত আর্থিক সহায়তা দেয়। অন্যদিকে স্কুলগামী শিশুদের জন্য পোশাক ও জুতার খরচে সহায়তা দেওয়া হয় Back to School Allowance এর মাধ্যমে।
এছাড়া housing support এর ক্ষেত্রেও সরকার বিভিন্ন সহায়তা দিচ্ছে। Housing Assistance Payment (HAP), Rent Supplement, Help to Buy Scheme এবং First Home Scheme বর্তমানে সবচেয়ে আলোচিত সহায়তাগুলোর মধ্যে রয়েছে। প্রথমবারের বাড়ি ক্রেতাদের জন্য mortgage সহায়তা ও tax refund সুবিধাও চালু রয়েছে।
বিশ্লেষকদের মতে, আয়ারল্যান্ডের welfare system বর্তমানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, housing crisis এবং demographic change এর চাপে নতুন চ্যালেঞ্জের মুখে রয়েছে। সরকার একদিকে poverty reduction ও child welfare জোরদার করতে চাইছে, অন্যদিকে welfare dependency কমিয়ে employment participation বাড়ানোর দিকেও গুরুত্ব দিচ্ছে।
সামাজিক নীতি বিশ্লেষকদের মতে, আয়ারল্যান্ডে বসবাসরত পরিবার, শিক্ষার্থী, প্রবীণ এবং নতুন অভিবাসীদের জন্য এসব সরকারি সহায়তা সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ eligibility, PRSI contribution, income threshold এবং residency condition এর ওপর ভিত্তি করে প্রতিটি payment এর নিয়ম আলাদা হয়ে থাকে।