আয়ারল্যান্ড

আয়ারল্যান্ডে আবাসন সংকট আরও গভীর, বাড়িভাড়া ও বাড়ির দাম বৃদ্ধিতে চাপে সাধারণ মানুষ

· · ১৬০ বার পঠিত
আয়ারল্যান্ডে আবাসন সংকট আরও গভীর, বাড়িভাড়া ও বাড়ির দাম বৃদ্ধিতে চাপে সাধারণ মানুষ

আয়ারল্যান্ডের আবাসন সংকট বর্তমানে দেশটির সবচেয়ে বড় সামাজিক ও রাজনৈতিক সমস্যাগুলোর একটিতে পরিণত হয়েছে। বাড়িভাড়া বৃদ্ধি, নতুন বাড়ির ঘাটতি, বাড়ির দাম বেড়ে যাওয়া এবং রেকর্ড সংখ্যক মানুষ গৃহহীন হয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে ডাবলিন, Cork, Galway এবং Limerick এর মতো শহরগুলোতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

Irish Times এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে পুরো আয়ারল্যান্ডে ভাড়ার জন্য উপলব্ধ বাসার সংখ্যা ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ফেব্রুয়ারির শুরুতে সারা দেশে মাত্র ১,৭৭৭টি বাসা ভাড়ার জন্য তালিকাভুক্ত ছিল, যা আগের বছরের তুলনায় ২২ শতাংশ কম। বিশেষজ্ঞদের মতে, সরবরাহ সংকটই এখন মূল সমস্যা।

এদিকে The Journal-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের মার্চ পর্যন্ত আয়ারল্যান্ডে জরুরি আবাসনে থাকা মানুষের সংখ্যা রেকর্ড ১৭ হাজার ৩০৮-এ পৌঁছেছে। এর মধ্যে প্রায় ৫,৫০০ শিশু রয়েছে। শুধু ফেব্রুয়ারিতেই ২,৬০৯টি পরিবার emergency accommodation-এর ওপর নির্ভরশীল ছিল।

বাড়িভাড়ার চাপও দ্রুত বাড়ছে। সাম্প্রতিক ভাড়া আইন পরিবর্তনের ফলে নতুন ভাড়াটিয়াদের মাসিক ভাড়া গড়ে আরও ২৪৯ ইউরো পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে Sinn Féin। দলটির দাবি, নতুন tenancy rules কার্যকর হওয়ার পর অনেক এলাকায় বাড়িভাড়া প্রায় ১৬ থেকে ১৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

অন্যদিকে বাড়ির দামও ক্রমাগত বাড়ছে। নির্মাণ ব্যয় বৃদ্ধি, জমির স্বল্পতা এবং পরিকল্পনা জটিলতার কারণে নতুন apartment নির্মাণ ব্যয় অত্যন্ত বেড়ে গেছে। Irish Times ও অন্যান্য অর্থনৈতিক প্রতিবেদনে বলা হয়েছে, Dublin বর্তমানে ইউরোপের সবচেয়ে ব্যয়বহুল apartment construction market গুলোর একটি।

বিশেষজ্ঞদের মতে, আবাসন সংকটের বড় কারণগুলোর মধ্যে রয়েছে ধীরগতির housing delivery, উচ্চ construction cost, planning delays এবং জনসংখ্যা বৃদ্ধি। এছাড়া Airbnb ও short-term rental market দীর্ঘমেয়াদি ভাড়ার বাজারে চাপ বাড়িয়েছে বলেও অভিযোগ রয়েছে।

সরকার অবশ্য দাবি করছে যে পরিস্থিতি মোকাবিলায় বড় পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকার আগামী পাঁচ বছরে ৩ লাখ নতুন বাড়ি নির্মাণের লক্ষ্য ঘোষণা করেছে। এর মধ্যে ৭২ হাজার social housing unit নির্মাণের পরিকল্পনাও রয়েছে। Housing Minister James Browne বলেছেন, এটি “জাতীয় জরুরি পরিস্থিতি” মোকাবিলার অংশ।

তবে বিরোধী দল ও housing charity গুলো বলছে, বাস্তব পরিস্থিতি এখনো ভয়াবহ। eviction notice বৃদ্ধি, বাড়িভাড়া বৃদ্ধি এবং social housing এর ঘাটতির কারণে সাধারণ মানুষ ক্রমেই চাপে পড়ছেন। The Sun-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের শেষ প্রান্তিকে eviction notice ৪১ শতাংশ বেড়েছে এবং ২০ হাজারের বেশি tenant বাসা ছাড়ার নোটিশ পেয়েছেন।

বিশ্লেষকদের মতে, আয়ারল্যান্ডের housing crisis এখন শুধু অর্থনৈতিক নয়, বরং সামাজিক স্থিতিশীলতার বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্ম, নিম্ন আয়ের পরিবার এবং নতুন অভিবাসীদের জন্য বাসস্থান খুঁজে পাওয়া দিন দিন কঠিন হয়ে উঠছে। তারা মনে করছেন, দ্রুত পরিকল্পনা বাস্তবায়ন, ভাড়া নিয়ন্ত্রণ, social housing বৃদ্ধি এবং private investment বাড়ানো ছাড়া এই সংকট সহজে কাটবে না।

Enter চাপুন বা বাটনে ক্লিক করুন  ·  ESC দিয়ে বন্ধ করুন

EN
বিশ্ব কমিউনিটি বাংলাদেশ আয়ারল্যান্ড খেলাধূলা তথ্য প্রযুক্তি