আয়ারল্যান্ডে চলমান আবাসন সংকটকে কেন্দ্র করে Housing Assistance Payment (HAP), social housing এবং emergency accommodation ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বাড়িভাড়া বৃদ্ধি, বাসা সংকট এবং দীর্ঘ সামাজিক আবাসনের অপেক্ষার কারণে হাজারো পরিবার বর্তমানে হোটেল, B&B এবং বিভিন্ন অস্থায়ী জরুরি আবাসনে বসবাস করতে বাধ্য হচ্ছে। সাম্প্রতিক সরকারি ও সামাজিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, দেশটিতে গৃহহীন মানুষের সংখ্যা নতুন রেকর্ড স্পর্শ করেছে।
আইরিশ সরকারের আবাসন সহায়তা কর্মসূচির মধ্যে সবচেয়ে আলোচিত একটি হলো HAP বা Housing Assistance Payment। এই ব্যবস্থায় স্থানীয় কর্তৃপক্ষ যোগ্য ব্যক্তির বাড়িভাড়ার একটি অংশ সরাসরি বাড়িওয়ালাকে প্রদান করে। তবে HAP পাওয়ার জন্য আবেদনকারীকে প্রথমে স্থানীয় কাউন্সিলের social housing waiting list এ যোগ্য হিসেবে বিবেচিত হতে হয়।
ডাবলিনসহ বিভিন্ন এলাকায় HAP সহায়তার পরিমাণ পরিবারভেদে আলাদা হয়। পরিবারের সদস্যসংখ্যা এবং সন্তানের সংখ্যার ওপর নির্ভর করে ভাড়ার সীমা নির্ধারণ করা হয়। উদাহরণ হিসেবে, ডাবলিনে এক সন্তানসহ একজন অভিভাবকের জন্য নির্ধারিত HAP সীমা একক ব্যক্তির তুলনায় বেশি। আবার তিন সন্তানসহ পরিবারের জন্য সীমা আরও বাড়ানো হয়।
বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক আবাসন বরাদ্দের ক্ষেত্রেও পরিবারের আকার একটি গুরুত্বপূর্ণ বিষয়। একজন অবিবাহিত ব্যক্তি, দম্পতি কিংবা সন্তানসহ পরিবারের জন্য আলাদা housing need assessment করা হয়। সাধারণত পরিবারের সদস্য যত বেশি, বিশেষ করে শিশু থাকলে, তত বড় বাড়ির প্রয়োজন বিবেচনায় নেওয়া হয়। তবে শুধুমাত্র সন্তানের সংখ্যা থাকলেই দ্রুত social house পাওয়া যায় না। অপেক্ষার সময় নির্ভর করে স্থানীয় কাউন্সিলের housing stock, এলাকার চাহিদা, আবেদনকারীর পরিস্থিতি এবং homelessness status এর ওপর।
যেসব পরিবার বাসা হারিয়ে ফেলেন বা থাকার মতো নিরাপদ জায়গা থাকে না, তাদের অনেককে emergency accommodation এ রাখা হয়। এই জরুরি আবাসনের মধ্যে রয়েছে হোটেল, B&B, homeless hub এবং temporary accommodation centre। বিশেষ করে ডাবলিনে বর্তমানে বহু পরিবার দীর্ঘ সময় ধরে হোটেলভিত্তিক emergency accommodation এ বসবাস করছে।Housing charity এবং সামাজিক সংগঠনগুলো বলছে, emergency accommodation মূলত অস্থায়ী ব্যবস্থা হলেও বাস্তবে অনেক পরিবার সেখানে মাসের পর মাস, কখনও কখনও বছরের পর বছর কাটাচ্ছে। শিশুদের শিক্ষা, মানসিক স্বাস্থ্য এবং পারিবারিক স্থিতিশীলতার ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে হাজারো পরিবার social housing এর অপেক্ষায় রয়েছে। একইসঙ্গে HAP গ্রহণকারী বহু পরিবারও স্থায়ী social housing পাওয়ার আশায় অপেক্ষমান তালিকায় রয়েছে। বিশ্লেষকদের মতে, HAP অনেক পরিবারকে তাৎক্ষণিকভাবে গৃহহীন হওয়া থেকে রক্ষা করলেও এটি স্থায়ী আবাসনের বিকল্প নয়। কারণ private rental market এর অনিশ্চয়তার কারণে HAP tenant দের অনেকেই পুনরায় বাসা হারানোর ঝুঁকিতে থাকেন।
এদিকে housing charity Focus Ireland এবং অন্যান্য সংগঠন সরকারকে আরও বেশি social house নির্মাণ, tenant protection জোরদার এবং পরিবারভিত্তিক homelessness কমানোর জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। সংগঠনগুলোর মতে, শুধুমাত্র অস্থায়ী সহায়তা নয়, বরং দীর্ঘমেয়াদি নিরাপদ আবাসন নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
আবাসন বিশেষজ্ঞদের মতে, আয়ারল্যান্ডের বর্তমান housing crisis কেবল অর্থনৈতিক সমস্যা নয়, এটি এখন একটি বড় সামাজিক সংকটে পরিণত হয়েছে। বাড়িভাড়া বৃদ্ধি, নতুন বাসা নির্মাণে ধীরগতি এবং ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে আগামী বছরগুলোতেও এই সংকট আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।