আয়ারল্যান্ড

ডাবলিন সেন্ট্রাল উপনির্বাচন ঘিরে উত্তপ্ত আইরিশ রাজনীতি, অভিবাসন ও জীবনযাত্রার ব্যয় নিয়ে তুমুল বিতর্ক

· · ৫৩২ বার পঠিত
ডাবলিন সেন্ট্রাল উপনির্বাচন ঘিরে উত্তপ্ত আইরিশ রাজনীতি, অভিবাসন ও জীবনযাত্রার ব্যয় নিয়ে তুমুল বিতর্ক

আয়ারল্যান্ডের ডাবলিন সেন্ট্রাল উপনির্বাচনকে ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। আগামী ২২ মে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে অভিবাসন, আবাসন সংকট এবং জীবন যাত্রার ব্যয় এখন সবচেয়ে আলোচিত রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে।

Sinn Féin প্রার্থী Janice Boylan বলেছেন, সাধারণ ভোটাররা মূলত “bread and butter issues” অর্থাৎ বাড়ি ভাড়া, খাদ্য দ্রব্যের মূল্য এবং জীবন যাত্রার ব্যয় নিয়েই বেশি উদ্বিগ্ন। তার দাবি, অভিবাসন ইস্যু রাজনৈতিকভাবে বেশি আলোচিত হলেও স্থানীয় মানুষের প্রধান উদ্বেগ এখন অর্থনৈতিক চাপ।

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী ও আলোচিত ব্যক্তিত্ব Gerry Hutch এর সাম্প্রতিক অভিবাসন বিষয়ক মন্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। তিনি অবৈধ অভিবাসীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর বিভিন্ন রাজনৈতিক দল তার বক্তব্যকে “বর্ণবাদী” ও “অগ্রহণযোগ্য” বলে আখ্যা দিয়েছে।

এদিকে সরকারও অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের পথে এগোচ্ছে। সম্প্রতি International Protection Bill 2026 আইরিশ পার্লামেন্টে পাস হয়েছে। সরকার বলছে, নতুন আইন ইউরোপীয় ইউনিয়নের Migration and Asylum Pact এর সঙ্গে সামঞ্জস্য রেখে আয়ারল্যান্ডের আশ্রয়প্রার্থী ব্যবস্থাকে আরও “দ্রুত ও কার্যকর” করবে। তবে বিরোধী দলগুলো আশঙ্কা প্রকাশ করেছে যে নতুন নিয়ম মানবাধিকার প্রশ্নে বিতর্ক তৈরি করতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান coalition সরকার এখন আবাসন সংকট, অভিবাসন নীতি এবং বাড়তে থাকা জীবন যাত্রার ব্যয়ের কারণে কঠিন চাপের মুখে রয়েছে। সাম্প্রতিক জ্বালানি মূল্যবৃদ্ধি ও দেশব্যাপী fuel protest এর পর সরকারবিরোধী জনমত আরও জোরালো হয়েছে।

এদিকে Ukrainian refugee support ধাপে ধাপে কমানোর সরকারি পরিকল্পনাও রাজনৈতিক বিতর্ক বাড়িয়েছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, বিপুল সংখ্যক আইরিশ নাগরিক এই সহায়তা কমানোর সিদ্ধান্তকে সমর্থন করছেন।

বিশ্লেষকদের মতে, ডাবলিন সেন্ট্রাল উপনির্বাচন এখন শুধু একটি আসনের নির্বাচন নয়, বরং আয়ারল্যান্ডের বর্তমান রাজনৈতিক আবহ, অভিবাসন নীতি এবং অর্থনৈতিক অসন্তোষের একটি বড় পরীক্ষায় পরিণত হয়েছে।

মন্তব্য (১)
আবুল বাশার ৭ মে, ২০২৬ ০০:৩০

আমি আবুল বাশার আপনার ওয়েবসাইটে একটা কমেন্ট করছি।

Enter চাপুন বা বাটনে ক্লিক করুন  ·  ESC দিয়ে বন্ধ করুন

EN
বিশ্ব কমিউনিটি বাংলাদেশ আয়ারল্যান্ড খেলাধূলা তথ্য প্রযুক্তি