আয়ারল্যান্ড

আয়ারল্যান্ডে মেডিকেল কার্ড, GP ভিজিট কার্ড ও স্বাস্থ্যসেবা সহায়তাঃ কীভাবে আবেদন করবেন, কারা যোগ্য

· · ৫১৭ বার পঠিত
আয়ারল্যান্ডে মেডিকেল কার্ড, GP ভিজিট কার্ড ও স্বাস্থ্যসেবা সহায়তাঃ কীভাবে আবেদন করবেন, কারা যোগ্য

আয়ারল্যান্ডে স্বাস্থ্যসেবা ব্যয় অনেকের জন্য বড় আর্থিক চাপের কারণ হতে পারে। এই বাস্তবতায় আইরিশ সরকার এবং HSE (হেলথ্ সার্ভিস এক্সিকিউটিভ) বিভিন্ন ধরনের স্বাস্থ্য সেবা কার্ড ও স্কীম চালু রেখেছে, যার মাধ্যমে অনেক মানুষ বিনামূল্যে অথবা অল্প খরচে স্ব্যাস্থসেবা পেয়ে থাকেন। এর মধ্যে সবচেয়ে পরিচিত হলো মেডিকেল কার্ড, জিপি (GP, General Practitioner) ভিজিট কার্ড, ড্রাগস পেমেন্ট স্কীক (DPS), Long-Term Illness Scheme (LTI) এবং ইউরোপীয়ান হেলথ্ ইনসুরেন্স কার্ড (EHIC)।

মেডিকেল কার্ড হলো আয়ারল্যান্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা সহায়তা কার্ডগুলোর একটি। এই কার্ড থাকলে GP সেবা community health service, হাসপাতাল কেয়ার, prescription medicine এবং কিছু dental ও optical service বিনামূল্যে পাওয়া যায়। HSE এর তথ্য অনুযায়ী, যাদের বাৎসরিক আয় নির্দিষ্ট সীমার নিচে অথবা বিশেষ medical circumstance রয়েছে, তারা মেডিকেল কার্ড এর জন্য আবেদন করতে পারেন।

HSE জানিয়েছে, মেডিকেল কার্ড এর জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে রিপাবলিক অফ আয়ারল্যান্ডে বসবাস করতে হবে এবং অন্তত এক বছর থাকার পরিকল্পনা থাকতে হবে। আবেদন করার সময় আয়, ব্যয়, বৈবাহিক অবস্থা এবং dependants (পোষ্য) এর তথ্য দিতে হয়। অনেক ক্ষেত্রে শিশু যত্নের খরচ, ভাড়া বা মর্টগেজ পেমেন্ট এর মতো খরচও আবেদন মূল্যায়ন এর অংশ হিসেবে বিবেচিত হয়।

যদি কেউ মেডিকেল কার্ড এর জন্য যোগ্য না হন, তাহলে HSE স্বয়ংক্রিয়ভাবে তাকে GP ভিজিট কার্ড এর জন্য assess করে। GP ভিজিট কার্ড থাকলে GP বা পারিবারিক চিকিৎসক এর কাছে যাওয়ার জন্য আলাদা ফি দিতে হয় না। তবে medicines ও অন্যান্য সেবার জন্য আলাদা খরচ থাকতে পারে। GP ভিজিট কার্ড এর income limit Medical Card এর তুলনায় বেশি হওয়ায় মধ্যম আয়ের অনেক পরিবারও এই সুবিধা পেয়ে থাকেন।

বর্তমানে ৮ থেকে ৬৯ বছর বয়সী যে কেউ GP ভিজিট কার্ড এর জন্য আবেদন করতে পারেন। এছাড়া ৮ বৎসরের নিচে শিশুর জন্য জিপি ভিজিট কার্ড, ৭০ বৎসরের বেশি ব্যক্তির জন্য জিপি ভিজিট কার্ড এবং carers GP ভিজিট কার্ড এর মতো বিশেষ ক্যাটাগরিও রয়েছে। যারা Carer’s Allowance বা Carer’s Benefit পান, তারা বিশেষ GP ভিজিট কার্ড এর জন্য আবেদন করতে পারবেন।

মেডিকেল কার্ড হোল্ডারদের prescription medicine সাধারণত free হলেও প্রতি item এর জন্য একটি ছোট prescription charge দিতে হয়। বর্তমানে ৭০ বছরের কম বয়সীদের ক্ষেত্রে প্রতি prescription item এ €১.৫০ charge প্রযোজ্য, যা মাসে সর্বোচ্চ €১৫.০০/ পর্যন্ত সীমাবদ্ধ। ৭০ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে এই charge কম।

যাদের মেডিকেল কার্ড বা জিপি ভিজিট কার্ড নেই, তাদের জন্য Drugs Payment Scheme বা DPS অত্যন্ত গুরুত্বপূর্ণ। DPS card থাকলে একটি পরিবারকে approved prescription medicine এর জন্য মাসে সর্বোচ্চ €৮০ পর্যন্ত খরচ করতে হয়। এর বেশি হলে অতিরিক্ত ব্যয় সরকার বহন করে। HSE বলছে, যাদের মেডিকেল কার্ড নেই তাদের DPS কার্ড এর জন্য আবেদন করা উচিত।

Long-Term Illness Scheme বা LTI কার্ড নির্দিষ্ট কিছু দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য। Diabetes, Epilepsy এবং কিছু Chronic Illness থাকলে approved medicine ও medical appliance বিনামূল্যে পাওয়া যায়। এই scheme income-tested নয়, অর্থাৎ আয় বেশি হলেও নির্দিষ্ট medical condition থাকলে আবেদন করা যায়। আয়ারল্যান্ডে ভ্রমণকারীদের জন্য European Health Insurance Card বা EHIC ও গুরুত্বপূর্ণ। এই কার্ড থাকলে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে জরুরি চিকিৎসা ফ্রী অথবা স্বল্প খরচে পাওয়া যায়। HSE এর ওয়েবসাইট থেকে online এ EHIC apply বা renew করা যায়। বর্তমানে HSE Health App এর মাধ্যমেও অনেক কার্ড ডিজিটালভাবে সংরক্ষণ করা যায়। Medical Card, GP Visit Card, DPS card এবং EHIC এখন mobile app এ store করার সুবিধা দেওয়া হচ্ছে।

আবেদন করার সবচেয়ে সহজ উপায় হলো অনলাইন এর মাধ্যমে। HSE এর official website এ গিয়ে Medical Card, GP Visit Card এবং DPS card এর জন্য online আবেদন করা যায়। আবেদন করতে PPS number, proof of income, address details এবং কিছু সহায়ক নথি প্রয়োজন হয়।

নিচের লিঙ্কগুলোর মাধ্যমে বিস্তারিত তথ্য জানতে পারবেনঃ

GP ভিজিট কার্ড সম্পর্কিত তথ্য
Drugs Payment Scheme কার্ড
ইউরোপীয়ান হেলথ্ ইনসুরেন্স কার্ড

বিশ্লেষকদের মতে, আয়ারল্যান্ডে স্বাস্থ্যসেবা ব্যয় অনেক বেশি হলেও সরকারি সাপোর্ট স্কীম সম্পর্কে সঠিক ধারণা থাকলে অনেক পরিবার বড় ধরনের আর্থিক চাপ থেকে বাঁচতে পারেন। বিশেষ করে নতুন অভিবাসী, নিম্ন ও মধ্যম আয়ের পরিবার এবং দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এই কার্ড ও স্কীম গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করছে।

Enter চাপুন বা বাটনে ক্লিক করুন  ·  ESC দিয়ে বন্ধ করুন

EN
বিশ্ব কমিউনিটি বাংলাদেশ আয়ারল্যান্ড খেলাধূলা তথ্য প্রযুক্তি