আয়ারল্যান্ডে দীর্ঘদিনের আবাসন সংকট মোকাবিলায় নতুন বাড়ি নির্মাণ কার্যক্রমে ইতিবাচক গতি দেখা যাচ্ছে বলে দাবি করেছে সরকার। Department of Housing, Local Government and Heritage প্রকাশিত সর্বশেষ তথ্যে দেখা গেছে, ২০২৬ সালের শুরু থেকে দেশজুড়ে নতুন আবাসন নির্মাণের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং খাতটিতে “strong momentum” বজায় রয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, শুধু এপ্রিল মাসেই ২,৬১৩টি নতুন বাড়ির নির্মাণ কাজ শুরু হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৫২ শতাংশ বেশি। অন্যদিকে বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ১১,০২১টি নতুন বাড়ির কাজ শুরু হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৭৬ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।
Housing Minister James Browne TD বলেছেন, এই পরিসংখ্যান প্রমাণ করছে যে আবাসন খাতে সরকারের নীতিগত উদ্যোগ বাস্তব ফল দিতে শুরু করেছে। তাঁর ভাষায়, পরিকল্পনা প্রক্রিয়া সহজ করা, নির্মাণ খাতে আস্থা ফিরিয়ে আনা এবং দীর্ঘমেয়াদি Housing Action Plan বাস্তবায়নের কারণে নতুন বাড়ি নির্মাণে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে।
সর্বশেষ তথ্যে দেখা গেছে, এপ্রিল মাসে শুরু হওয়া নতুন আবাসনের মধ্যে ৫৬ শতাংশ ছিল scheme dwelling, অর্থাৎ বহু ইউনিটের আবাসন প্রকল্পের অংশ। এছাড়া ২৭ শতাংশ apartment এবং ১৭ শতাংশ one-off house বা স্বতন্ত্র বাড়ি। নির্মাণ কার্যক্রমের সবচেয়ে বড় অংশ এখনো ডাবলিন অঞ্চলে কেন্দ্রীভূত। এপ্রিল মাসে শুরু হওয়া মোট নতুন বাড়ির প্রায় ২৩ শতাংশ ছিল ডাবলিন এর চারটি স্থানীয় কর্তৃপক্ষ এলাকায়।
স্থানীয় কর্তৃপক্ষভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি নতুন আবাসন নির্মাণ শুরু হয়েছে Fingal County তে। এরপর রয়েছে ডাবলিন সিটি এবং ওয়েষ্টমিথ কাউন্টি। বিশ্লেষকদের মতে, ডাবলিন এবং এর আশপাশে আবাসনের চাহিদা এখনও অত্যন্ত বেশি থাকায় নির্মাণ কার্যক্রমও মূলত এসব এলাকাকেন্দ্রিক হয়ে উঠছে।
সরকারের এই আশাবাদের পেছনে আরও কিছু অর্থনৈতিক সূচকও কাজ করছে। সাম্প্রতিক AIB Construction PMI survey অনুযায়ী, আবাসিক নির্মাণ খাতে টানা দ্বিতীয় মাসের মতো প্রবৃদ্ধি দেখা গেছে। একই সঙ্গে Goodbody এর সাম্প্রতিক বিশ্লেষণে আইরিশ কনষ্ট্রাকশন সেক্টরে কে একটি সম্ভাব্য “multi-year super cycle” এর দিকে এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।
আয়ারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে প্রায় ৪০,০০০ নতুন বাড়ি সম্পন্ন হতে পারে। ২০২৭ সালে এই সংখ্যা ৪৩,০০০ এবং ২০২৮ সালে ৪৬,০০০ এ পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ব্যাংক সতর্ক করে বলেছে, এই লক্ষ্য পূরণ অনেকাংশে নির্ভর করবে পানি, বিদ্যুৎ ও পরিবহন অবকাঠামো উন্নয়নের ওপর।
যদিও সরকার এই প্রবৃদ্ধিকে ইতিবাচক হিসেবে তুলে ধরছে, আবাসন বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন শুধু নির্মাণ শুরু হওয়া সংখ্যাই যথেষ্ট নয়; গুরুত্বপূর্ণ হচ্ছে কত দ্রুত এসব প্রকল্প বাস্তবে সম্পন্ন হয়ে বাজারে আসে। বর্তমানে আয়ারল্যান্ডে বাড়িভাড়া ও সম্পত্তির মূল্য এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে থাকায় housing affordability বড় উদ্বেগ হিসেবেই রয়ে গেছে।
বিশেষজ্ঞদের মতে, নতুন বাড়ি নির্মাণের গতি বাড়লেও পরিকল্পনা অনুমোদন, নির্মাণ ব্যয়, দক্ষ শ্রমিক সংকট এবং অবকাঠামোগত সীমাবদ্ধতা এখনও বড় চ্যালেঞ্জ। এছাড়া ডাবলিন কেন্দ্রিক উন্নয়নের পরিবর্তে আঞ্চলিক ভারসাম্য নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
বিশ্লেষকদের মতে, আবাসন সংকট সমাধানে শুধু নির্মাণের সংখ্যা বাড়ানো নয়, বরং দ্রুত প্রকল্প বাস্তবায়ন, সাশ্রয়ী হাউসিং পলিসি এবং আঞ্চলিক উন্নয়ন নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।
বর্তমানে আয়ারল্যান্ডে housing crisis রাজনৈতিক ও সামাজিকভাবে অন্যতম বড় আলোচনার বিষয়। সরকার নতুন বাড়ি নির্মাণের গতি ধরে রাখাকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখলেও সাধারণ মানুষের প্রত্যাশা হচ্ছে, এই প্রবৃদ্ধির বাস্তব প্রভাব যেন দ্রুত বাড়িভাড়া ও housing affordability তে প্রতিফলিত হয়।
সংবাদের সূত্রঃDepartment of Housing, Local Government and Heritage
Central Bank of Ireland
Central Bank of Ireland
AIB Construction PMI