আয়ারল্যান্ড

ব্যাংক হলিডে সপ্তাহান্তে বেপরোয়া গতিতে গাড়ী চালানোর দায়ে ২,৪০০ এর বেশি চালক শনাক্ত

· · ১৮১ বার পঠিত
ব্যাংক হলিডে সপ্তাহান্তে বেপরোয়া গতিতে গাড়ী চালানোর দায়ে ২,৪০০ এর বেশি চালক শনাক্ত
উত্তর ডাবলিনে একটি স্পিডভ্যান (ছবি: Garda Checkpoints & Speed Cameras ফেসবুক পেজ)

ব্যাংক হলিডে উপলক্ষে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ অভিযানে চার দিনে ২,৪০০ এরও বেশি চালককে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর অভিযোগে শনাক্ত করেছে An Garda Síochána। একই সময়ে আরও ২৪০ এর বেশি চালক মোবাইল ফোন ব্যবহার বা সিটবেল্ট না পরার মতো ঝুঁকিপূর্ণ আচরণের জন্য ধরা পড়েছেন।

গত বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শুরু হওয়া An Garda Síochána এর মে ব্যাংক হলিডে সড়ক নিরাপত্তা অভিযান চলবে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত। এই সময়ে দেশজুড়ে কঠোর নজরদারি ও আইন প্রয়োগের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা চালানো হচ্ছে।

রোববার বিভিন্ন এলাকায় ধরা পড়া উল্লেখযোগ্য গতির মধ্যে রয়েছেঃ
  • Rathmines Road Lower, Dublin 6 -এ ৫০ কিমি/ঘণ্টা সীমায়, ৯৬ কিমি/ঘণ্টা
  • Navan Road, Dublin 15 এ ৬০ কিমি/ঘণ্টা সীমায়, ১১২ কিমি/ঘণ্টা
  • R498, Inch, Borrisoleigh, Tipperary এ ৮০ কিমি/ঘণ্টা সীমায়, ১৫৮ কিমি/ঘণ্টা
  • R446, Faheeran, Moate, Offaly এ ১০০ কিমি/ঘণ্টা সীমায়, ১৪১ কিমি/ঘণ্টা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এই চার দিনে মোবাইল ফোন ব্যবহার ও সিটবেল্ট না পরার মতো অপরাধে আরও ২৪০-এর বেশি চালককে শনাক্ত করা হয়েছে, যা সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।

অভিযানের অংশ হিসেবে Gardaí সদস্যরা বাধ্যতামূলক Mandatory Intoxicant Testing (MIT) এবং নিয়মিত দৃশ্যমান চেকপয়েন্ট পরিচালনা করছেন। এর ফলে এখন পর্যন্ত মদ বা মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে মোট ১২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

An Garda Síochána এবং Road Safety Authority (RSA) একযোগে সকল সড়ক ব্যবহারকারীর প্রতি আহ্বান জানিয়েছে, নিজেদের এবং অন্যদের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল আচরণ করার।

An Garda Síochána জানিয়েছে, চলমান এই ব্যাংক হলিডে সপ্তাহান্তে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে মদ বা মাদকের প্রভাবে গাড়ি চালানো চালকদের শনাক্ত করার ওপর, যাতে সড়কে দুর্ঘটনার ঝুঁকি কমানো যায়।

Enter চাপুন বা বাটনে ক্লিক করুন  ·  ESC দিয়ে বন্ধ করুন

EN
বিশ্ব কমিউনিটি বাংলাদেশ আয়ারল্যান্ড খেলাধূলা তথ্য প্রযুক্তি